দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
সম্প্রতি কয়েকদিন ধরে সংগঠনের উদ্যোগে বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া ও কুতুবদিয়ার বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনা খাবার, ফুড প্যাক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি শামসুল আলম খান মুরাদের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে বাঁশখালীতে ৭’শ জনের মাঝে রান্না করা খাবার, ১০০ পরিবারের মাঝে শুকনা খাবার, ১২০ পরিবারের মাঝে ফুড প্যাক এবং ৫০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়।
সাতকানিয়ায় ১’হাজার মানুষের মাঝে রান্না করা খাবার, ৫২০ পরিবারের মাঝে শুকনো খাবার, ১৩০ পরিবারের মাঝে ফুড প্যাক এবং ১৫ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়।
এছাড়া চকরিয়ায় ২০৫ পরিবারের মাঝে ফুড প্যাক এবং কুতুবদিয়ায় ৩৫০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিম মিজান, ফজল করিম, মোস্তাফিজুর রহমান, কামাল উদ্দিন, শাহাদাত, সাদেক, আয়াতুল্লাহ, হাফেজ ইব্রাহিম, হাবিবুল্লাহ, অ্যাডভোকেট মুক্তার ও রিজবি।
শামসুল আলম খান মুরাদ বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও দানশীলদের বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
পূর্বকোণ/সিজান/পারভেজ















