চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

লোহাগাড়ায় ৬৩ হাজার ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

লোহাগাড়ায় ৬৩ হাজার ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

লোহাগাড়া সংবাদদাতা

২০ জুলাই, ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক চার অভিযানে মোট ৬৩ হাজার ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (১৯ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বিলাসবহুল সাদা রঙের টয়োটা জিপ গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আল মামুন (৪০), মোহাম্মদ আলী (৩০), ইসমাত জেরিন (৩৮), মোহাম্মদ মিজানুর রহমান (২৯), মো. সিদ্দিক (৪৮) এবং আসামী ইলিয়াছ হাবিব (২৬)।

 

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে চেকপোস্টে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি সাদা টয়োটা জিপ তল্লাশি করা হয়। সেখান থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

একই দিন বিকেল ৪টার দিকে উপজেলার আমিরাবাদ স্টেশনস্থ মা ও শিশু হাসপাতালের সামনে থেকে এক বাস যাত্রীর কাছ থেকে ৭ শ ৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনের চেকপোস্টে একটি মোটরসাইকেল তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবাসহ চালককে গ্রেপ্তার করা হয়। এবং দিবাগত রাত ২টার দিকে একই স্থানে হানিফ সুপার বাসের এক যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৩ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই চারটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাচারকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট