হালদা নদীতে অভিযান পরিচালনা করে সাড়ে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮ থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত হালদা নদীর খলিফারগোনা অংশ হতে ছিপাতলী পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী।তিনি বলেন, হালদা নদীর খলিফারগোনা অংশ হতে ছিপাতলী পর্যন্ত অভিযান পরিচালনা করার সময় নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬টি অবৈধ চরগেরা জালও ১টি ভাসা জাল, দুইটা বড়শি জব্দ করা হয়। জব্দ করা অবৈধ জালের দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৫’শ মিটার। এর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।
তিনি বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্প জাতীয় মাছসহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হবে এবং হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে মিঠা পানির প্রজনন ক্ষেত্র রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর















