কক্সবাজারের সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া) সুমন আল মুকিত জানান, টেকনাফ বাজার ঘাট থেকে আসা একটি কাঠের বোটে তল্লাশি করা হয়। এ সময় এককেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
পূর্বকোণ/এএইচ
















