হঠাৎ অবসরের ঘোষণায় পুরো ক্রিকেট বিশ্বকেই যেন চমকে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে শুরু করে আইসিসি’র দপ্তর পর্যন্ত শিরোনামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই কিংবদন্তি ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের বিদায়ে বিবৃতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে তারা বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের এমন প্রস্থান দলের জন্য ধাক্কা বলে উল্লেখ করেছে। একইসঙ্গে ওয়েবসাইটের ওই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের করা সেঞ্চুরির ভিডিও। তামিমকে তার বর্ণিল ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা […]