চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ-ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার প্রধান সড়ক ও গ্রামীণ সড়কে মিছিল করা হয়।
মিজানুর রহমান নামে একজনের ফেসবুক আইডিতে ১৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সরল ইউনিয়নের যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ভিডিওতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, বাঁশখালী পৌরসভার জলদি, ছনুয়া, চাম্বল, গন্ডামারা, বৈলছড়ি, পুঁইছড়ি, বাহারছড়া, খানখানাবাদ, শীলকূপ, গন্ডামারা, কাথরিয়া ও ইউনিয়নের মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, বাঁশখালীর কয়েকটি স্থানে মিছিল হয়েছে। পুলিশ মিছিলে ধাওয়া করে নিষিদ্ধ সংগঠন ৫ জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
পূর্বকোণ/ইবনুর/এএইচ


















