চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় কামারের দোকানে মিলল দেশীয় অস্ত্র, কারিগর গ্রেপ্তার 

পেকুয়ায় কামারের দোকানে মিলল দেশীয় অস্ত্র, কারিগর গ্রেপ্তার 

পেকুয়া সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৬ | ৫:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় কামারের দোকানে দেশীয় অস্ত্র মেরামতের সময় সনজিত কর্মকার (৪২) নামে এক কারিগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দোকান থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। 
 
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
আটক সনজিত কর্মকার (৪২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল কর্মকারপাড়া এলাকার মৃত গগন কর্মকারের ছেলে। বর্তমানে তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে বহদ্দারহাট এলাকায় বসবাস করেন। 
 
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ভোর রাতে পেকুয়া উপজেলার হাজী বাজার এলাকায় কামারের দোকানে পরিত্যক্ত অস্ত্র মেরামত করার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক এক দোকানি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে লোকটিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
 
পূর্বকোণ/ইবনুর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট