চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পেট্রোবাংলা ও তিন জ্বালানি সংস্থার শীর্ষ পদে বড় রদবদল

পেট্রোবাংলা ও তিন জ্বালানি সংস্থার শীর্ষ পদে বড় রদবদল

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৬ | ৯:৪০ অপরাহ্ণ

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন সংস্থার শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। তিতাস গ্যাস, আরপিজিসিএল ও বাপেক্সে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
 
গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এসব রদবদল আনা হয়।
 
তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিতাসের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান। এছাড়া পিএসসি পরিচালক পদে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
 
এদিকে আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আরপিজিসিএলের নতুন এমডি হয়েছেন জিটিসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।
 
বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন। আর বর্তমান এমডি প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট