চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৬ | ৪:০৬ অপরাহ্ণ

দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। 
 
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫১ জন।
 
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৭২ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৭৮ জনে পৌঁছেছে।
 
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৭৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। মোট ১ হাজার ৩৫১ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
 
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন হাসপাতাল ছেড়েছে।
 
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৫৫৪ জনের।
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট