চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৬ | ১২:১১ অপরাহ্ণ

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে এক হাজার ৩৯ টাকা।
 
এতে ভ্যাটসহ ভালো মানের প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৯২৯ টাকা। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
 
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৩৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৯২৯ টাকা।
 
২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৯৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ০৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৮৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৩৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
 
এর আগে গত ২৫ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৬০ টাকা বাড়িয়ে এক লাখ ৯৭ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা নির্ধারণ করা হয়।
 
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ২ হাজার ৯১৬  টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম এক হাজার ৯২৪ টাকা নির্ধারণ করা হয়।
 
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৬৮ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ৭৯ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল। আর কমানো হয়েছিল ২৯ বার।
 
প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট