চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, পেকুয়া

২৭ নভেম্বর, ২০২৬ | ৩:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদ উল্লাহ লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, গ্রেপ্তার জুবাইদ উল্লাহ টইটং ইউনিয়নের হাজি বাড়ি এলাকার হাবিবুল্লার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেকুয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক।
 
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
পূর্বকোণ/এমরান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট