শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনকে আবারও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এর ২১৮ ধারার (২) ও (৩) উপধারা অনুযায়ী বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনকে আগের চুক্তির ধারাবাহিকতায় আগামী ২৭ নভেম্বর থেকে এক বছরের জন্য শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
তবে এ নিয়োগের শর্ত হিসেবে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
পূর্বকোণ/জিলানী/এএইচ


















