চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৬ | ১০:১৯ অপরাহ্ণ

পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদ শহরে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত এবং আরও প্রায় ১১০ জন আহত হয়েছেন। দেশটির এক মুখপাত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শনিবার (২৮ নভেম্বর) সকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসির এলাকা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি জানান, প্রাথমিক তদন্তে অবহেলা ও অসাবধানতার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। উল্লেখ্য, লৌহ আকরিক, তামা, সিসা, দস্তা, সোনা, কয়লা ও মূল্যবান পাথরসহ নানা খনিজ সম্পদে সমৃদ্ধ আফগানিস্তানে খনিশিল্প একটি গুরুত্বপূর্ণ খাত।

তবে খনি কোম্পানিগুলোতে নিরাপত্তার মানদণ্ড প্রায়ই অত্যন্ত দুর্বল হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে কুনার প্রদেশে সম্প্রতি মূল্যবান রত্নপাথর উত্তোলন উল্লেখযোগ্য হারে বেড়েছে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান পাথর উত্তোলন করে পরবর্তীতে নিলামে বিক্রি করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়েছে। তাতে দেখা যায়, আহত কয়েকটি শিশুকে গাড়ি থেকে নামানো হচ্ছে। এরপর তাদের কোলে করে আসাদাবাদের একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে দাঁড়িয়ে তা দেখছিল বহু মানুষ।

হাসপাতালের ভেতরের কিছু ছবিও এসেছে। তাতে দেখা যায়, শিশুরা পাশাপাশি শয্যায় শুয়ে আছে। তাদের মাথায় ব্যান্ডেজ বাঁধা।

আফগানিস্তানে খনিশিল্প একটি বড় শিল্প। কিন্তু সেখানে নিরাপত্তার মান প্রায়ই দুর্বল থাকে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

 

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট