চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৬ | ৯:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় কপিল উদ্দিন নামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ নভেম্বর) পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কপিল উদ্দিন উপজেলার পালংখালী ইউনিয়নের আবু তাহেরের পুত্র। তিনি পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হলেও অস্ত্র পাওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট