চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের চাচাতো ভাই আটক

সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের চাচাতো ভাই আটক

রাজস্থলী সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৬ | ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ৭ আসনের সাবেক এমপি ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে রাজস্থলী থেকে আটক করেছে পুলিশ। 
 
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে তাকে আটক করা হয়।
 
রাজস্থলী থানার উপ-পরিদর্শক নুরজামান বলেন, সাজ্জাদ তালুকদার নামে এক মামলার আসামি রাজস্থলী বাস স্টেশনে অবস্থান করছে- এমন খবরে স্টেশন ঘিরে রাখা হয়।  পরে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আজ শনিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  যেহেতু তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা রয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট