কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- অটোরিকশার চালক শাহাব উদ্দিন ও যাত্রী মর্জিনা। নিহত ৫ জনের মধ্যে একজন শিশু বলে জানা গেছে। শনিবার (২ আগস্ট) দুপুর ২টায় রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। কিন্তু ততক্ষণে ট্রেনটি অটোরিকশাটির উপর উঠে পড়ে। তারপর যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় […]