চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাবেক এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডিলার পাড়ার তিনপথের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ইউপি সদস্যের নাম আবদুল মজিদ (৪৮)। তিনি সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও মির্জাখীল বাজারের মধুবন নামক মিষ্টির দোকানের ব্যবসায়ী এবং ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় আবদুল মজিদের সাথে থাকা ১ লাখ ৩০ […]