চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে- নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। সাতকানিয়ায় দায়িত্বরত স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, শুক্রবার ভোর ৫ টা ৫২ মিনিটে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে স্থানে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা যায়। ট্রেনটি ভোর ৫ টা ৫২ মিনিটে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে একটি ট্রেনকে যাওয়ার সময় এই লোকটি ট্রেনে […]