চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৬ | ৮:৫৮ অপরাহ্ণ

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. এনাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এনাম মহেশখালী থানার রাজুয়ারঘোনা এলাকার আবু তাহেরের পুত্র।

 

র‌্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

র‌্যাব সূত্রে জানা যায়,কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন পশ্চিম ধলই মাহাবুব মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মামলার ১নং পলাতক আসামি মো. এনামকে গ্রেপ্তার করা হয়।

 

উল্লেখ্য যে, ২০২০ সালের ১৯ মে মহেশখালী থানায় রহমত উল্লাহ হত্যাকাণ্ডের পর একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় এনাম প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট