চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ মাহমুদুল হক (৪০) নামের আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৫ জনে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মাহমুদুল হক পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোরনখাইন এলাকার মৃত খায়ের আহমদের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম।
তিনি জানান, কারখানায় বিস্ফোরণে দগ্ধ মাহমুদুল হকের শরীরের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর অবস্থায় তাকে বার্ন ইউনিটে আনা হলে আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় সপ্তাহখানেক চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সকাল সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান।
পূর্বকোণ/পিআর















