চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে লবণ কারখানায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৬

চট্টগ্রামে লবণ কারখানায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৬

বোয়ালখালী সংবাদদাতা

২৩ জুলাই, ২০২৬ | ৪:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ মো. লিটন (২৮) নামের আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৬ জনে।

 

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত শ্রমিক লিটন চট্টগ্রাম নগরীর উত্তর নালাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

 

এক বেতার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন। তিনি বলেন, গত ১৬ জুলাই কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে ১০ জন শ্রমিক দগ্ধ হয়। ওই আহত শ্রমিকদের মধ্যে আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট