চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় ওষুধ রাখার ফ্রিজে কাঁচা মাংস, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ওষুধের ফ্রিজে কাঁচা মাংস, জরিমানা গুনল সাতকানিয়ার ফার্মেসি

সাতকানিয়া সংবাদদাতা

২৩ জুলাই, ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসির ওষুধ সংরক্ষণের ফ্রিজে কাঁচা মাংস ও খাবার পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেরানীহাট এলাকায় দ্বিতীয় দিনের মতো এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানে ফার্মেসিসহ দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, অভিযানে ওষুধ সংরক্ষণের ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাংস রাখার অপরাধে এম আর ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসিফ কনফেকশনারিকে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য বিক্রি এবং আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, সাতকানিয়া দু’টি প্রতিষ্ঠান’কে নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/রাকিব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট