কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মুছাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তার মোহাম্মদ মুছা (৩৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাতঘরিয়া পাড়ার মৃত আলী আকবরের ছেলে।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি গ্রেপ্তার এড়াতে কানজরপাড়া এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ মুছাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
















