হাটহাজারীর চন্দ্রপুরে অতিবৃষ্টিতে জালা (ধান চারা) না হওয়ায় কৃষকেরা বিপাকে পড়েন। অনেক জমি জালার অভাবে অনাবাদি হয়ে আছে। ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা দূর-দূরান্ত থেকে ধানের চারা ক্রয় করে কৃষকদের মাঝে বিতরণ করেন। এসব চারা নেতা-কর্মীদের সহযোগিতায় কৃষকদের রোপণ করে দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দলীয় নেতা-কর্মীরা যেন কৃষকের পাশে থাকে। এজন্য জালা (ধান চারা) সরবরাহ, রোপণ ও আর্থিক সহায়তার মাধ্যমে আমরা কৃষকদের […]