প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ থাকা অপরিহার্য। ঝুঁকিহীন এক সুন্দরতম নিরাপদ বিনিয়োগ হচ্ছে গাছ। সবুজ শ্যামল নিসর্গ মূলত গাছকে ঘিরেই। সেই সবুজ শ্যামল নিসর্গের লক্ষে ‘সবুজে বাঁচি’ স্লোগানে ‘কলেজিয়েট ৮৫ ট্রাস্ট’র উদ্যোগে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে কয়েকশ বনজ, ফলদ ও ওষুধি গাছ লাগানো হয়েছে। শুক্রবার (১২ জুলাই) ‘কলেজিয়েট ৮৫ ট্রাস্ট’র বন্ধু-বান্ধবরা উপস্থিত থেকে এসব গাছ লাগান। সবুজায়ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ‘কলেজিয়েট ৮৫ ট্রাস্ট’র সভাপতি ডা. শেখ হাসান মামুন। সার্বিক […]