চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। রবিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। তবে এ দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৪৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। […]