চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সর্বশেষ:

অজয় ফিজিক্যাল কারাতে স্কুলে কিউ বেল্ট পরীক্ষা

অজয় ফিজিক্যাল কারাতে স্কুলে কিউ বেল্ট পরীক্ষা

বিজ্ঞপ্তি

২৩ জুন, ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ণ

হাটহাজারী প্রধান ক্যাম্পাসে অজয় ফিজিক্যাল কারাতে স্কুল ধাপে ২৫০ জন ছাত্র-ছাত্রীর কিউ বেল্ট টেস্ট পরীক্ষা ২০ জুন অনুষ্ঠিত হয়।

 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিহান অজয় দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ’র গভর্নিং বডি সদস্য নেজাম উদ্দিন, উদ্বোধক ছিলেন হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটির সভাপতি নুরুন নবী চৌধুরী নুরু। বিশেষ অতিথি ছিলেন মো. আহমদ ছগির।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটি সাধারণ সম্পাদক সংগঠক মো. জাহেদ উদ্দিন বিপ্লব। পরীক্ষায় প্রধান পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সিহান অধ্যক্ষ অজয় দে, সহকারী ছিলেন দিয়া দে আঁখি ও মো. জাহেদ।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট