চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সর্বশেষ:

ওপিএ ফুটবল টুর্নামেন্টে ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন

ওপিএ ফুটবল টুর্নামেন্টে ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন

বিজ্ঞপ্তি

২৩ জুন, ২০২৬ | ৭:৩১ অপরাহ্ণ

ওপিএ ফুটবল টুর্নামেন্ট তৃতীয় আসর ২০ জুন সম্পন্ন হয়েছে। সেন্ট প্ল্যাসিড’স স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ৮টি দলের অংশগ্রহণে তিনদিনব্যাপী টুর্নামেন্ট প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

১৮ জুন অনুষ্ঠিত উদ্বোধনী দিনে ৫টি ম্যাচ, দ্বিতীয় দিনে ৭টি ম্যাচ এবং তৃতীয় দিনে ২টি সেমিফাইনাল শেষে রাত ৯টায় অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ফাইনাল। রোমাঞ্চকর ফাইনালে ওপিএ ওয়ারিয়র্স ২-১ গোলে ওপিএ লিজেন্ডস-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন সেন্ট প্ল্যাসিড’স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ওপিএ স্যামুয়েল সবুজ বালা, সিএসসি।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম শহিদুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওপিএ সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সহ-সভাপতি এন্সলেম মার্টিন, সংগঠনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবু মুহাম্মদ রাশেদ চৌধুরী, মাসফিক আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব ও সাহেদ পারভেজ খান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মামুনুর রহমান, কোষাধ্যক্ষ বদিউর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ সাইফুল্লাহ, ওএলএস কনভেনার এবিএম শিহাব উদ্দিন, ফুটবল টুর্নামেন্ট কনভেনার জিয়াউল করিম, কো-কনভেনার গিয়াস উদ্দিন জেবিন ও আশিক ইবনুল এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ফোর্ড উইলিয়াম রয়, সাইদুল আজম খান ও সালাউদ্দিন সাকিব।

 

ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ এবারের আসরে রাফিউল কাদের ও ইমাম হোসেন যৌথভাবে সেরা গোলরক্ষক নির্বাচিত হন। সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন আশিক ইবনুল, তাসকিন, রাজু ও সাইদুল। আর অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ওপিএ ওয়ারিয়র্স দলের আশিক ইবনুল অর্জন করেন ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। সৌহার্দ্য, বন্ধুত্ব, ক্রীড়াসুলভ মনোভাব এবং প্রাক্তন প্ল্যাসিডিয়ানদের মিলনমেলায় পরিণত হওয়া ওপিএ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে আয়োজনের প্রত্যাশা রেখে সফলভাবে সমাপ্ত হয়।

 

পূর্ববোণ/কীরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট