চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

১১ জুলাই, ২০২৬ | ১২:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে ইসমাইল হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পেছনে বন্যার পানিতে পড়ে যায় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হবে।

 

এদিকে চলমান বন্যা পরিস্থিতিতে সাতকানিয়া উপজেলার সাঙ্গু, ডলু ও শঙ্খ নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও উপজেলার অধিকাংশ ইউনিয়ন এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় জনদুর্ভোগ পুরোপুরি কাটেনি।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ জাহাঙ্গির আলম বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট