চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় সাঙ্গু নদী পার হতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ

সাতকানিয়ায় সাঙ্গু নদী পার হতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ

সাতকানিয়া সংবাদদাতা

৯ জুলাই, ২০২৬ | ৪:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাঙ্গু নদীতে তলিয়ে গিয়ে আবদুল আলম নামে এক যুবদল কর্মী নিখোঁজ হয়েছেন। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ আবদুল আলম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সাঙ্গু নদী পার হওয়ার সময় কোনো একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা বিষয়টি অবগত নয় বলে জানান।

 

সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়নের বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হক নুর বলেন, ‘আবদুল আলম দোহাজারি থেকে নদী পথে কালিয়াইশ আসার পথে সাঙ্গু নদীতে পড়ে যায়। তারা চার জন ছিল, তার মধ্যে সে পানিতে তলিয়ে যায়। নিখোঁজ আলম দীর্ঘদিন যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিল।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট