চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সর্বশেষ:

নগরীর তিন থানায় নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক

নগরীর তিন থানায় নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৬ | ৭:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর তিন থানায় নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক করার কথা জানিয়েছে পুলিশ। গোপন বৈঠক ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করার অভিযোগে নগরীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ( ২৩ জুন) বিকেলে পূর্বকোণ অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন সংশিষ্ট থানার পুলিশ কর্মকতারা। 

 

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, চান্দগাঁও  থানার নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সালসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে সোপর্দ করা হয়।

 

বাকলিয়া থানার ওসি মো.জাহেদুল কবির জানান, রাজাখালী এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের আয়াত নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আজ আদালতে সোপর্দ করা হয়।

 

পাঁচলাইন থানার ওসি মো. জহেদুল ইসলাম  জানান, ২ নং গেইট এলাকা থেকে একজনকে রেজাইল হাসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে  আজ আদালতে সোপর্দ করা হয়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট