চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

ফটিকছড়ি সংবাদদাতা

২৩ জুন, ২০২৬ | ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির সীমান্ত এলাকা থেকে পুটন মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

 

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা বাগানবাজার ইউনিয়নের আধারমালিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক যুবক ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম থানার বাসিন্দা বাদল মন্ডলের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, স্থানীয়দের সহযোগিতায় অনুপ্রবেশ পরবর্তী ওই যুবককে বিজিবি আটক করে। পরবর্তীতে তাকে থানায় সোপর্দ করা হয়। আটক যুবককে আজ মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট