চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

৬ বিশ্বকাপে গোল করার কীর্তি রোনালদোর

৬ বিশ্বকাপে গোল করার কীর্তি রোনালদোর

স্পোর্টস ডেস্ক

২৩ জুন, ২০২৬ | ১১:৫৭ অপরাহ্ণ

জাতীয় দলের হয়ে সর্বশেষ ১০ ম্যাচে কোনও গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। কঙ্গোর বিপক্ষেও ছিলেন নিষ্প্রভ। তবে উজবেকিস্তানের বিপক্ষে ২৩ জুন রাতে বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসরে আর হতাশ করেননি সিআরসেভেন। তার করা গোলেই ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। তাতেই হয়ে যায় অন্যন্য ইতিহাস।

 

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন রোনালদো। রোনালদো গোল পেতে পারতেন ঠিক আগের আক্রমন থেকেই। বাঁ প্রান্ত দিয়ে নুনো মেন্ডেজ দারুণ একটি ক্রস ঠেলে দেন বক্সে অপেক্ষায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্দেশে। শট নেওয়ার চেষ্টাও করেন সিআরসেভেন। কিন্তু তাতে ঠিকমতো সংযোগ করতে না পারায় সুযোগটি হাতছাড়া হয়।

 

তবে ষষ্ঠ মিনিটে আর কোনও ভুল করেননি। কানসেলোর ক্রস থেকে গোলমুখের কাছে থাকা অবস্থায় দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে ঐতিহাসিক গোলটির দেখা পান সৌদি প্রো লিগে আল নাসর তারকা। ম্যাচের ৩৯ মিনিটে ৩-০ গোলে এগিয়ে থাকা পর্তুগালের দ্বিতীয় গোলটিও আসে রোনালদোর পা থেকে।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট