চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

খালার বাড়ি যেতে না দেয়ায় রাঙ্গুনিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালার বাড়িতে বেড়াতে যাওয়ার অনুমতি না মেলায় মায়ের সাথে অভিমান করে মো. ইয়াছিন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

খালার বাড়ি যেতে না দেয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৩ জুন, ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালার বাড়িতে বেড়াতে যাওয়ার অনুমতি না মেলায় মায়ের সাথে অভিমান করে মো. ইয়াছিন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

 

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়াকুল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত ইয়াছিন স্থানীয় আলমশাহপাড়া কামিল মাদরাসার ইবতেদায়ী ৫ম শ্রেণির ছাত্র ছিল এবং ওই এলাকার মো. হোসেনের ছেলে।

 

জানা গেছে, আগামী বৃহস্পতিবার থেকে তার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ইয়াছিন পরীক্ষার জন্য খালার বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে যেতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং গামছা দিয়ে গলায় ফাঁস লাগায়।

 

পরবর্তীতে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট