চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

পরমাণু কর্মসূচি পরিদর্শনে সম্মত ইরান, দাবি ট্রাম্পের

পরমাণু কর্মসূচি পরিদর্শনে সম্মত ইরান, দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

২৩ জুন, ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পূর্ণাঙ্গভাবে এবং সম্পূর্ণরূপে দেশটির পারমাণবিক কর্মসূচি সর্বোচ্চ পর্যায়ে পরিদর্শন করতে দিতে সম্মত হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তারা যদি এতে সম্মত না হতো, তাহলে আর কোনো আলোচনা এগোতো না।

 

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের পক্ষ থেকে ‘অন্যান্য বড় ধরনের ছাড়’ পাওয়ার কারণে তিনি হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন।

 

তিনি বলেন, প্রয়োজন হলে যাতে আবার অবরোধ আরোপ করা যায়, সে জন্য সব জাহাজ নিজ নিজ অবস্থানে রয়েছে।

 

তবে বর্তমান পরিস্থিতিতে সেটি অত্যন্ত অসম্ভাব্য বলে মনে হচ্ছে।

 

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানের জন্য মুক্ত করা তহবিল এবং নিষেধাজ্ঞা শিথিলের ফলে যে অর্থ ছাড় করা হবে, তা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত এসক্রো (Escrow) হিসাবগুলোতে রাখা হবে।

 

তার ভাষায়, এই অর্থ কেবল যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম কেনার কাজে ব্যবহার করা যাবে।

 

ট্রাম্প বলেন, এর মধ্যে থাকবে আমাদের মহান মার্কিন কৃষকদের উৎপাদিত ভুট্টা, গম ও সয়াবিন ক্রয়ও।

 

এদিকে, ট্রাম্পের এই দাবিগুলোর বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শন, হরমুজ প্রণালী এবং এসক্রো হিসাবের শর্ত নিয়ে তেহরানের অবস্থান এখনও স্পষ্ট নয়।

তথ্যসূত্র: আল জাজিরা

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট