চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

‘ডেভিলহান্ট’ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ৫

‘ডেভিলহান্ট’ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ৫

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৩ জুন, ২০২৬ | ১০:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকার ঘোষিত ‘ডেভিলহান্ট’ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টায় উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তারেক চৌধুরী (৪০), চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম (৪০) এবং মরিয়মনগর ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন (২০)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের রাঙ্গুনিয়া মডেল থানার একটি মামলায় তদন্তের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এদিকে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হওয়া রুবেল দাস (২৬) ও নরেন দাস (২২) নামে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে । পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা এই দণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই ‘ডেভিলহান্ট’ অভিযানে আওয়ামী লীগের ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মাদক সংশ্লিষ্টতায় ২ আসামিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট