চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মিরসরাইয়ে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মিরসরাই সংবাদদাতা

২৩ জুন, ২০২৬ | ৮:৩৯ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, বারইয়ারহাট পৌর এবং মিরসরাই পৌর যুবদল  এর আয়োজন করে।

 

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিরসরাই সদর প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ, এম এম সুমন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফছার মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান, সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজসহ উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া বলেন, যারা ভাবছেন শেখ হাসিনা দেশে ফিরবেন, তারা ভুল ভাবছেন। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সাবধান হয়ে যান। যুবদলের একজন কর্মী বেঁচে থাকতে তা হবে না।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট