চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সর্বশেষ:

গলায় ফাঁস দিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায়

গলায় ফাঁস দিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায়

সাতকানিয়া সংবাদদাতা

২৩ জুন, ২০২৬ | ৯:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকায় মো. মোরশেদ আলম (২৩) নামে এক রাজমিস্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে মরফলা বাজারের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত মোরশেদ আলম চন্দনাইশ উপজেলার চাগাচর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. পেটান আলীর ছেলে। নিহত মোরশেদ তার স্ত্রীকে নিয়ে নলুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাসার সিঁড়িঘরের লোহার রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন মোরশেদ আলম। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

 

নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, “মোরশেদ আলম পাশের ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন। বিকেলে খবর পাই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

সাতকানিয়া ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ডালিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট