চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা

২৩ জুন, ২০২৬ | ১২:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে শ্রমিক লীগ নেতা নুরুল আমীনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাতে পৌর সদরের মীরপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, নুরুল আমীন বোয়ালখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। তিনি পূর্ব গোমদণ্ডী মীরপাড়ার মৃত আবদুল হালিমের ছেলে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার নুরুল আমীনকে জুলাই আন্দোলনে হামলা মামলায় আদালতে পাঠানো হয়েছে। সে ওই মামলার সন্দিগ্ধ আসামি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট