চট্টগ্রাম শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বোয়ালখালীতে দরজা ভেঙে নগদ টাকাসহ গয়না চুরি

বোয়ালখালীতে দরজা ভেঙে নগদ টাকাসহ গয়না চুরি

বোয়ালখালী সংবাদদাতা

২৫ জুলাই, ২০২৬ | ১২:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা ৫ ভরি স্বর্ণের গয়না ও নগদ ৫০ হাজার টাকা টাকা নিয়ে গেছে চোরের দল।

 

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন।

 

তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগরের বাড়ির বাসিন্দা।

 

মো. জালাল উদ্দিন বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে ঘরের দরজা তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে কধুরখীলে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যা ৭টার ঘরে ফিরে দেখি দরজা ভাঙা, আলমারি খোলা। সমস্ত জিনিসপত্র এলোমেলো। চোরের দল আলমারিতে থাকা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণের গয়না এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট