চট্টগ্রাম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে ৩ মাস ঋণের কিস্তি স্থগিত ঘোষণা এনজিও ব্যুরো প্রধানের

বাঁশখালীতে ৩ মাস ঋণের কিস্তি স্থগিত ঘোষণা এনজিও ব্যুরো প্রধানের

বাঁশখালী সংবাদদাতা

২৪ জুলাই, ২০২৬ | ৯:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) ড. মোহাম্মদ জাকারিয়া। তিনি জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস ঋণের কিস্তি আদায় কার্যক্রম স্থগিত থাকবে। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য তিনি সংশ্লিষ্ট সকল এনজিও ও সংস্থাকে আহ্বান জানান।

 

শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে দিনব্যাপী বাঁশখালী পৌরসভার আস্করিয়া পাড়ার তিন মসজিদ মাঠে বিভিন্ন সংস্থার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ড. জাকারিয়া।

 

তিনি বলেন, শুধু বাঁশখালী নয়, চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্যক অবগত আছেন এবং তিনি তাৎক্ষণিক সহায়তা বরাদ্দ দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সব কাজ করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

 

পরিদর্শনকালে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ব্যাপক ত্রাণসামগ্রী ও সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- দোস্ত এইডের ৩৭ কেজি সম্বলিত ফুড প্যাক, আল মানাহিলের ৪২ কেজি বিশিষ্ট খাদ্য সামগ্রী, আবুল খায়ের ফাউন্ডেশনের ফুড প্যাক বিতর, ইপসার ত্রিপল বিতরণ এবং আহসানিয়া মিশনের নগদ অর্থ অনুদান।

 

এছাড়া বিভিন্ন সংস্থার উদ্যোগে পরিচালিত অস্থায়ী হেলথ ক্যাম্পগুলোও পরিদর্শন করেন এনজিও ব্যুরো প্রধান।

 

ত্রাণ বিতরণকালে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সিনিয়র সহকারী সচিব শরীফ আহমদ এবং বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ওমরসানি আকন উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, এনজিও ব্যুরোর প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ লোকমান, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইব্রাহীম, এডিশনাল পিপি এডভোকেট লায়ন নাছির উদ্দীন, সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস ছবুর, ফরহাদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এসএম শহিদ, শাহরিয়ার, জয়নাল আবেদীন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম প্রমুখ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট