চট্টগ্রাম শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বান্দরবানে নৌকা উল্টে নিখোঁজ পর্যটকের সন্ধানে যাচ্ছে ডুবুরি

বান্দরবানে নৌকা উল্টে নিখোঁজ পর্যটকের সন্ধানে যাচ্ছে ডুবুরি

বান্দরবান প্রতিনিধি

২৫ জুলাই, ২০২৬ | ১২:১৮ অপরাহ্ণ

বান্দরবানের সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবে মো. জাওয়াদ উল ইসলাম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এখনো তার খোঁজ পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আজ দুপুরে চট্টগ্রাম থেকে সেখানে ডুবুরি যাচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার তিন্দু বড় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।  নিখোঁজ পর্যটকের বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দায় বলে জানা গেছে। 

 

ঘটনার পর থানচি ফায়ার সার্ভিস বিজিবি ও স্থানীয়রা সেখানে উদ্ধার অভিযান চালায়। দমকল বাহিনী সূত্রে জানা যায়, দুপুরের পর আলীকদম হয়ে আসা ১৩ পর্যটকের একটি দল দুটি ইঞ্জিনচালিত নৌকায় তিন্দু মুখ এলাকা থেকে বড় পাথরের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছলে তীব্র স্রোতের মধ্যে পড়ে নৌকা দুটি। উজানের দিকে যাওয়ার এক পর্যায়ে নদীর খরস্রোতে একটি নৌকা উল্টে গিয়ে নৌকায় থাকা পর্যটক নিখোঁজ হন।

 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, আলীকদম হয়ে তিন্দু ভ্রমণে যাওয়া আগে প্রশাসনের কাছে নিজেদের পরিচয় নিবন্ধন করেননি ওই দলের পর্যটকরা। ফলে নিখোঁজ পর্যটকের পরিচয় এখনো নিশ্চিত হয়নি প্রশাসন। তবে দুর্ঘটনার পর তিন্দুর বিজিবি ক্যাম্পে বিষয়টি জানানো হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট