চট্টগ্রাম শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

২৫ জুলাই, ২০২৬ | ২:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল হাকিম (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


‎গ্রেপ্তার হাকিম কোদালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জঙ্গল কোদালা মাছুফ্যার ঘোনার মাঝির বাড়ির বাসিন্দা।


‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় নানী তার নাতিনকে ঘরে রেখে পাশের বাড়িতে যান। এ সুযোগে আব্দুল হাকিম বসতঘরে প্রবেশ করে ওই শিশুকে একগ্লাস পানি আনতে বলে। শিশুটি পানি আনার পর হাত ধরে ফেলে এবং ধর্ষণ করার চেষ্টা করে।

‎জানা যায়, শিশুটির পিতা মানসিক রোগী হওয়ায় গত ৫ বছর পূর্বে অন্যত্র চলে যায়। কন্যাশিশুটির মাও এক বছর আগে দ্বিতীয় বিবাহ করে স্বামীর সাথে চট্টগ্রাম শহরে থাকেন এবং গৃহপরিচারকার কাজ করেন। কাজেই শিশুটির তার নানীর সাথে থাকেন। নানী লোকজনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ ও মাঝেমধ্যে ভিক্ষাবৃত্তি করে কোন রকম জীবিকা নির্বাহ করে। আব্দুল হামিদ ওই বৃদ্ধা নানীর ছোট বোনের জামাই।

‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর বাদীর এজাহারের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট