মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের প্রবাসী মো. কামাল উদ্দিন (৫০) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) বাংলাদেশ সময় রাত ৯ টায় দেশটির হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে। কামাল উদ্দিন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর এলাকার কাশেম মাস্টার বাড়ির জালাল উদ্দিনের ছেলে। করেরহাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লায়লা বেগম কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কামালের ভাই মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘আমার ভাই গত ৭/৮ মাস আগে ছুটি […]