চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার-আউলিয়া এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মো. হারুন (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার […]