চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা ও বন মামলার ওয়ারেন্টভুক্ত তিন মামলার আসামি গিয়াস উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জয়নগর এলাকার ফয়েজ আহমদের ছেলে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধায় পদুয়া রাজারহাট থেকে তাক গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি হত্যা ও দুইটি বন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মূলে গিয়াস উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ পূর্বকোণকে বলেন, একটি হত্যা ও দুইটি বন আইনের মামলায় গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর















