চট্টগ্রামের পূর্ব কালুরঘাটে ফেরিঘাট থেকে নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে।শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি বেসরকারি সংস্থার ক্রেন দিয়ে ট্রাকটি নদী থেকে কূলে তোলা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে ফেরিঘাট থেকে ট্রাকটি নদীতে পড়ে গিয়েছিল। এ সময় ট্রাক চালক ওসমান(৩৫) গুরুতর আহত হন। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, ট্রাকটি লোহাগাড়া উপজেলায় পণ্য খালাস করে নগরী সিএণ্ডবি এলাকায় যেতে কালুরঘাটে ফেরিঘাটে পৌঁছে। তবে ফেরি আসার আগেই ট্রাকটি […]