চট্টগ্রামে হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয়সহ নানা অনিয়মের অপরাধে সাত প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় হাটহাজারী বাস স্ট্যান্ড ও কাচারি সড়কে বিভিন্ন ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়/সংরক্ষণ ও ফার্মাসিস্ট লাইসেন্স না রাখা, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত OTC বহির্ভূত ঔষধ বিক্রয়সহ বিভিন্ন অপরাধে সাতটি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসিগুলো হলো-মেসার্স ফেরদৌস ফার্মেসি,মেসার্স আল মক্কা ফার্মেসি, মেসার্স নিউ খাজা ফার্মেসি,মেসার্স আল মদিনা ফার্মেসি, আল রহমান ফার্মেসি, মায়া ফার্মেসি ও আল আমিন ড্রাগ হাউস।
অভিযান চলাকালে চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতায় করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















