ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা। এতে করে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর জলাবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে করে চরম দুর্ভোগ পড়েছে নগরবাসী। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, বাদুরতলা, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, ২ নম্বর গেট, জিইসি মোড়, পুরাতন চান্দগাঁও থানাসহ নগরীর বেশিরভাগ এলাকা হাঁটু থেকে গলা সমান পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে একাধিক সড়কে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় রিমালের […]