দীর্ঘদিন ধরে বেদখলে থাকা জায়গা উদ্ধার করতে তৎপরতা শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রতিষ্ঠানটি নিজেদের মালিকানাধীন জায়গা সমূহের ডাটাবেজ তৈরির জন্য সম্প্রতি সাত সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে সিডিএ’র জায়গার একটি ডাটাবেজ প্রস্তুত করতে বলা হয়েছে। গত সোমবার কমিটির সদস্যদের নিয়ে সিডিএ কার্যালয়ে এ সংক্রান্ত সভা হয়েছে। নিজেদের জায়গার পরিমাণ এবং এরমধ্যে নিজেদের দখলে কী পরিমাণ জায়গা রয়েছে মূলত তা জানতে সিডিএ এই ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা। গত ১৭ সেপ্টেম্বর সিডিএ’র […]